প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় দিনেদুপুরে আজাদ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাসা থেকে ডেকে নেয়ার পর তাকে গুলি করা হয় বলে জানা গেছে।
বুধবার (১ জুলাই) দুপুরে নগরীর ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাদ পেশায় একজন অ্যালুমিনিয়াম মিস্ত্রি ছিলেন। তিনি নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাবু নামে পরিচিত একজন আজাদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফরেস্ট গেট এলাকায় তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা প্রাথমিকভাবে জানাতে পারেননি স্বজনরা। ভাইয়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তারা।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আজাদের এক বন্ধু তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সেই বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যায়। আজাদকে হাসপাতালে নিয়ে আসা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘বুধবার বিকেল চারটার দিকে আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন