প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঠাকুরগাঁওয়ে আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, যার নাম মো. রাশেদ ইসলাম (২০)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটি তার জবানবন্দি রেকর্ড করে।
এমন জানা গেছে, ২৬ জুলাই (রোববার) বিকেলে শিশুটি নিজ বাড়ির কাছে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। তখন সেখানে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাড়ের একটি আখক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত রাশেদ ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যান। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনাটি বিস্তারিতভাবে জানায়। পরে সোমবার (২৭ জুলাই) শিশুটির বাবা বাদী হয়ে রুহিয়া থানায় মামলা করেন।
মামলার পর শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে বিচারক মো. মাহবুব উল ইসলাম শিশুটির জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছেন। তার গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন