প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দারুণ উত্তেজনার ম্যাচের মধ্যে চিটাগং কিংসকে পরাজিত করে বাংলা হান্ড্রেড লিগের প্রথম আসরের শিরোপা জিতলো কুমিল্লা সুপারস্টার। এই শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রতিযোগী কুমিল্লা, মাত্র ১ বল বাকি থাকতে ৫ উইকেটের দারুণ জয় নিয়ে শিরোপা উদযাপনে মাতে।
সিডনির পিটার মিলার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে চিটাগং প্রথমে টস হারিয়ে ব্যাটিং শুরু করে। একশ বলের এই টুর্নামেন্টের শুরুটা তাদের জন্য মনের মতো হয়নি। ওপেনার মিরাজুল অপু দ্রুত আউট হয়ে যান। কিন্তু অধিনায়ক কৌরব আক্তার দলের জন্য রানের গতি বজায় রাখতে বাউন্ডারি এবং ওভার বন্ডারির মাধ্যমে চেষ্টা চালান।
কৌরবের ৮ বার বাউন্ডারি এবং তিন ওভার বাউন্ডারির সাহায্যে তিনি ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে চিটাগংকে ১৪২ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছাতে সাহায্য করেন। এই স্কোর টুর্নामেন্টে চিটাগংকে স্বপ্ন দেখায়।
কিন্তু কুমিল্লার দুই ওপেনার লাবিব এবং ইফতি তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে দেন। ৬০ রানের ডিউটি করে লাবিব ব্যক্তিগত ২৮ রানে আউট হন। তবে, ইফতি মূলত তার ৩০ বলে ৬৬ রান করে কুমিল্লার জয় সহজ করে দেন। শেষ ১১ বলে কুমিল্লা দ্রুত ৩ উইকেট হারালেও, ৫ বল বাকি থাকতে বাংলা হান্ড্রেড লিগের শিরোপা উদযাপনে মেতে ওঠেন কুমিল্লার ক্রিকেটাররা।
ফাইনালে ৩০ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ‘ম্যান অব দ্য ফাইনাল’ পুরস্কার জিতে নেন মেহেদী হাসান ইফতি। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার লাভ করেছেন কুমিল্লা সুপার স্টারসের অধিনায়ক তানজিলুর রহমান।
এছাড়াও, দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কারও জিতেছেন। সেরা ব্যাটার হয়েছেন কৌরব আক্তার। আয়োজকদের আগামী বছরের মার্চে বাংলা হান্ড্রেড লিগের দ্বিতীয় আসর শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে, বিশেষ অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রপার্টি ওয়ানের প্রিন্সিপাল সিকদার এবং উজেএস-এর নাজমুল খান ও সেলিম রেজা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন