প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়া পরিকল্পনা করছে, যার অধীনে দেশটির সামরিক জান্তা সরকারের কাছে ফেরত পাঠানোর জন্য প্রায় পাঁচ হাজার মিয়ানমারের নাগরিককে অভিবাসন আটককেন্দ্রে (ইমিগ্রেশন ডিপো) রাখা হয়েছে।
দাতুক লুকানিসমান আওয়াং, মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী, ২৩ জুলাই সিনেটে এই তথ্য প্রকাশ করেছেন। তার বক্তব্য একাধিক গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যার মধ্যে রয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম 'ফ্রি মালয়েশিয়া টুডে'।
উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের সামরিক সরকার এসব নাগরিককে গ্রহণে সম্মত হয়েছে। এবং দুই দেশের মধ্যে আলোচনায় সাফল্য আসলে, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ মালয়েশিয়ায় এসে তাদের নিতে পারে।
রাখাইন অঞ্চলের একজন অভিবাসী অধিকারকর্মী বলেছেন, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কিছুজনকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হবে, যাতে তারা ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন। কিন্তু বৈধ পাসপোর্ট থাকলে, কেউ কেউ আইনগতভাবে আবার মালয়েশিয়ায় আসার সুযোগ পেতে পারেন।
দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার মিয়ানমার নাগরিক প্রতিবেশী দেশগুলোতে, বিশেষ করে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে, গণহারে ফেরত পাঠানোর পরিকল্পনা শরণার্থী ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে।
এরই মধ্যে, গত ২৩ জুলাই মালয়েশিয়া সরকার নতুন করে আগত শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নিবন্ধন ও পরিচয়পত্র (রিফিউজি কার্ড) প্রদান কার্যক্রম বাতিলের নির্দেশ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন