প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যা বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের ফলে শূন্য হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর গত ১৭ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ওসমান ফারুক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তার।
সম্প্রতি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেননি ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে তিনি সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছিলেন।
এদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটারসংক্রান্ত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নিবন্ধিত নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৮৭৮ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন