প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শ্যামনগর উত্তাল হয়ে উঠেছে জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের কিশোরীর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর বিতর্ক ঘিরে। সাতক্ষীরা-৪ আসনের এই এমপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে বুধবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয়রা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে এমপির কুশপুত্তলিকা দাহ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, সাবেক সহসভাপতি অধ্যাপক আবু সাঈদ, শিক্ষানুরাগী অ্যাড. আশেক এলাহী মুন্না, গাবুরা ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়ন চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং জাতীয় মহিলা সংস্থার উপজেলা সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ আরও অনেকে।
বক্তারা বক্তব্যে বলেন, গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলন হওয়ায় জামায়াতের দলীয় পদ এবং এমপি পদ থেকে বহিষ্কার করতে হবে। তারা দাবি করেন, শ্যামনগরের মানুষকে কলঙ্কিত করেছেন তিনি। বক্তারা জানান, তাঁকে তারা আর এমপি হিসেবে দেখতে চান না। শ্যামনগরে তাঁকে আজ থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা উল্লেখ করেন, জামায়াতের এমপি মুখে ইসলামের কথা বলে অথচ অন্তরের বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেশবাসী দেখেছে। বক্তারা বলেন, তারা কলঙ্কিত এবং লজ্জিত। তারা আশা প্রকাশ করেন, জামায়াত ইসলাম তার বিরুদ্ধে দলীয় সাংগঠণিক ব্যবস্থা নিয়ে তাঁদের কলঙ্কমুক্ত করবেন।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম রাজধানীর মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রয়েছেন। এ নিয়ে বিতর্কের মুখে তিনি নিজের ফেসবুক পোস্টে কিশোরীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন, কিন্তু তাঁর বিয়ের দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন