প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় নিহত হয়েছে সিয়াম আলী (৩) নামে এক শিশু।
সোমবার (১৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম আলী হলো একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দাদির সঙ্গে শিশুটি বাড়ি ফিরছিল। বাসায় ফেরার সময় ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছানোর পর যখন রাস্তা পার হতে যায়, তখন একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা ঘটার পর বাসটি আটক করা হয়েছে এবং থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন