প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এখন যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন, প্রথম দর্শনে তার শান্ত এবং ভদ্র প্রকৃতি আপনার নজরে আসবে। কিন্তু যদি আপনি জানেন যে, তার ভালোবাসা এতটাই গভীর যে, তিনি নিজের স্ত্রীকে হত্যা করার পর সেই মরদেহের ছবি ভারতে থাকা প্রেমিকার কাছে পাঠিয়েছেন, তাহলে আপনি অবাক হবেন। শুধু তাই নয়, এই ঘটনা ধামাচাপা দিতে, তিনি পুলিশকে সম্পূর্ণ ভিন্ন গল্প শুনিয়েছিলেন। তবে, তদন্ত যতদূর এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় প্রযুক্তিকর্মী অবিনাশ নার্নে প্রায় নয় মাস পর এই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বেলভিউ শহরে অবিনাশ নার্নের বিরুদ্ধে গত বছরে অক্টোবর মাসে স্ত্রী রাজিথা সাব্বিনেনিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ রয়েছে। ৩০ বছর বয়সী সফটওয়্যার প্রকৌশলী অবিনাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিলেন, তিনি কেনাকাটা করতে বাইরে গিয়েছিলেন। কিন্তু প্রায় ৪০ মিনিট পর ফিরে এসে দেখেন যে তার স্ত্রী বাথরুমে আটকে আছেন। কিন্তু যখন পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে উদ্ধার করে, তখনই রাজিথার মরদেহ তারা পেয়ে যায়। পরবর্তীতে তদন্তে সিসিটিভি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঘটনার সময় বাসায় কোনও অন্য ব্যক্তি প্রবেশ করেনি। ময়নাতদন্তের রিপোর্ট নিশ্চিত করে, রাজিথার মৃত্যু শ্বাসরোধের কারণেই ঘটেছে।
তদন্তে জানা যায়, অবিনাশ ভারতে অবস্থানরত এক নারীর সঙ্গে বহু বছর ধরে গোপন সম্পর্কে জড়িত ছিলেন। সেই সম্পর্ককে চালিয়ে যেতে, তিনি ২০২৫ সালের জুনে রাজিথাকে বিয়ে করেন। এমনকি তার প্রেমিকা সেই বিয়েতে উপস্থিত ছিলেন। তদন্তকারীদের দাবি, হত্যার দিন অবিনাশ তার প্রেমিকার সঙ্গে একাধিকবার কথা বলেন এবং স্ত্রীকে খুন করার পর তিনি তার প্রেমিকার কাছে ছবি পাঠান।
এদিকে, তদন্তে রাজিথার মোবাইল ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা উদ্ধার করা হয়। সেখানে রাজিথা অভিযোগ করেছিলেন যে, তার স্বামী তাকে অস্বাভাবিক তিতা পানীয় বানিয়ে খাওয়াচ্ছিলেন। এমনকি মৃত্যুর দিনও তিনি লিখেছিলেন, তাকে কাশির সিরাপের মতো স্মুদি খেতে দেওয়া হয়েছিল।
অন্যদিকে, সবশেষ তথ্য অনুযায়ী, যদি অবিনাশ নার্নের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বর্তমানে ৫০ লাখ মার্কিন ডলারের জামিন অযোগ্য শর্তে পুলিশি হেফাজতে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন