প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নেয়ার বিষয়ে জানতে পত্রিকায় প্রকাশিত শোকজ নোটিশও জারি করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো মন্তব্য করার অভিযোগও রয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় তাকে অবিলম্বে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে পরবর্তী স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে লিখিত ব্যাখ্যা নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে। আত্মপক্ষ সমর্থনের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ এবং ব্যাখ্যা এই সময়সীমার মধ্যে দাখিল করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন