প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও দেশের সেরা ফলাফল অর্জন করেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় এসএসসির ফলাফলের ঘোষণার পর এই তথ্যটি নিশ্চিত করা হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদির মোল্লা ও নাছিমা মোল্লা তাদের ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে ২০২২, ২০১৭, ২০১৫ ও ২০২৫ সালে প্রতিষ্ঠানটি শতভাগ পাস সহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফল অর্জন করেছিল।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে প্রায় প্রতিবছরই বোর্ডে দেশসেরার স্থান দখল করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ৩৭৬জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৮২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
গত বছর ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩২০ জনই জিপিএ ৫ পেয়েছিল। ২০২৪ সালে ২৯৪ জন অংশ নিয়ে ২৯৩ জন জিপিএ ৫ পেয়েছিল। গত ২০২৩ সালে ২৭৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৭০ জন জিপিএ ৫ পেয়েছিল। ২০২২ সালে ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৬৬ জনই জিপিএ ৫ পেয়েছিল।
এছাড়া ২০২১ সালে ২৪৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ২৩৭ জন জিপিএ ৫ পেয়েছিল। ২০২০ সালে ২১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২০০ জন জিপিএ ৫ পেয়েছিল। ২০১৯ সালে ১৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ১৬৮ জন জিপিএ ৫ পেয়েছিল। ২০১৮ সালে ১৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ ১৩৭ জন জিপিএ ৫ পেয়েছিল এবং ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় ১৬৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন