প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এক কবিরাজসহ মোট ৯ জন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদন্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরীন। অভিযানে নাসিরনগর থানা পুলিশ তাদের সহযোগিতা প্রদান করে।
জানা গেছে, রোববার এবং সোমবার এই দুইদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চলাকালে মাদক সেবন এবং বহনের অভিযোগে ৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর তাঁদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
যাদেরকে মাদকবিরোধী অভিযানে অভিযুক্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন ভলাকুট ইউনিয়নের বাবুল মিয়া, পায়েল মিয়া, জালাল মিয়া, নাসিরপুরের লালু মিয়া এবং হরিপুর ইউনিয়নের কবিরাজ জাহের মিয়াসহ প্রত্যেককে ১৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ইমরান মিয়াকে ৮ মাসের বিনাশ্রম, চাপরতলা ইউনিয়নের শফিক মিয়াকে এক বছরের বিনাশ্রম এবং আঙ্গুর মিয়াকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিজনকে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেছেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন