প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও হত্যা-ডাকাতিসহ ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত সৈকতকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সৈকত লালু বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। তার সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকত গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের পুত্র। গত ২৬ নভেম্বর রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। সৈকত ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাবের তথ্য অনুযায়ী, সৈকত পূর্বে গুয়াগাছিয়া পুলিশ ফাঁড়িতে হামলা, মান্নান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা এবং একাধিক গুরুতর অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর, র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন হোগলাকান্দিতে তার বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সৈকতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন