প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) সহ বিভিন্ন টার্মিনালে কর্মবিরতি পালন করছেন বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে পাঁচ শতাধিক শ্রমিক বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। এর ফলে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে পণ্য ওঠানামার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, তারা কয়েক মাস ধরে বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছেন। সাইফ পাওয়ারটেক কর্তৃপক্ষকে একাধিকবার আলটিমেটাম দেওয়া হলেও পাওনা পরিশোধের জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে বকেয়া বেতন, বোনাস, গ্র্যাচুইটি, করোনাকালীন বোনাস, সরকারি ছুটির দিনে কাজের পারিশ্রমিক এবং দুই ঈদের বোনাসসহ বিভিন্ন আর্থিক পাওনা।
সাইফ পাওয়ারটেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাদের সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। শ্রমিক সোহেল জানান, বন্দর কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে। তবে আন্দোলনরত শ্রমিকরা বলেছেন, বন্দর চেয়ারম্যান ঘটনাস্থলে না আসা পর্যন্ত কোনো আলোচনা হবে না। তাদের দাবি দীর্ঘদিন ধরে আদায় না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন