প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফেনী, ১৭ আগস্ট, ২০২৬ : জেলায় আজ পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযানকালে বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, ওষুধ, চকলেট, বিস্কুট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার সুগন্ধী তেল জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, জব্দকৃত এসব মালামালের দাম আনুমানিক ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা। আজ সোমবার বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, ওষুধ, চকলেট, বিস্কুট, কসমেটিকস ও বিভিন্ন প্রকার সুগন্ধী তেল জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের দাম আনুমানিক ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা। বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সীমান্তে মাদকদ্রব্যের বিস্তার ও অবৈধ অনুপ্রবেশ সহ যেকোনো অপরাধ দমনে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন