প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) উদ্যোগে আয়োজিত বাৎসরিক ফল উৎসব একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে, যেখানে বিচারপতি, আইনজীবী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, বিভিন্ন আদালতের বিচারিক কর্মকর্তা, আইন অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত আইন সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ফল উৎসবে নানা রকম মৌসুমি ফল যেমন আম, কাঁঠাল, লটকন, পেয়ারা, আনারস ইত্যাদি পরিবেশন করা হয়।
এলআরএফ-এর সভাপতি মুহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার সার্বিক দিক-নির্দেশনায় এবং ফল উৎসব বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক ফোরামের সহসভাপতি আবু সালেহ রনি ও সদস্য সদ্য সচিব এবং ফোরাম যুগ্ম সম্পাদক তানভীর আহমেদের তত্ত্বাবধানে আয়োজিত হয়।
অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতিদের মধ্যে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি বশির উল্লাহ এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এম আর হাসান উপস্থিত ছিলেন। এছাড়া, সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষে দায়িত্বরত রেজিস্ট্রার জেনারেল নুরুল আমিন বিপ্লব, আপিল বিভাগের রেজিস্ট্রার আশিকুল খবির এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ শরীফুর রহমানও উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবীদের মধ্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, শেখ আওসাফুর রহমান বুলু, বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ শিশির মনির, নাসির উদ্দিন আহমেদ অসীম এবং মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সাবেক জেলা ও দায়রা জজ শাহজাহান সাজুসহ প্রায় আড়াই শতাধিক ব্যক্তি এই ফল উৎসবে অংশ নেন।
এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আশুতোষ সরকার, হাসান জাবেদ, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, দিদারুল আলম দিদার, আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঞাঁ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান মিশন, কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমীন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু, কার্যনির্বাহী সদস্য আসাদুর রহমান, ইলিয়াস সরকার এবং এস এম নূর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন