প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার কোনো কর্মকাণ্ডের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। তবে রাষ্ট্রপতি হওয়ার পূর্বে, অথবা দায়িত্ব ছাড়ার পরে যদি কোনো অপরাধ করা হয়ে থাকে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম সম্পর্কে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব বিষয় উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সম্ভব।
তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ ছিল। তাই সেই নির্বাচনের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।
শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেছেন, এ মামলার বিচারকাজে সরকারের পক্ষ থেকে কোন বাধা দেওয়ার কারণ নেই।
ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ নিয়ে উপদেষ্টা জানান, এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কিনা, এ বিষয়েও এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
এছাড়া দেশের অন্যতম পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে, এমনটিও জানান ডা. জাহেদ উর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন