প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের আটোয়ারীতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাত কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করেছে। এ অভিযান চলাকালে দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে, এক বিজ্ঞপ্তির মাধ্যমে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও বিজিবি-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান।
এর আগে সোমবার (১৩ জুলাই) রাত ২টার দিকে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বর্ষালুপাড়া এলাকায় বিজিবির বর্ষালুপাড়া বিওপির একটি বিশেষ অভিযানে কষ্টি পাথরের অংশসহ তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিম কার্ডও জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামাল আটোয়ারী থানায় হস্তান্তর করে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের ছবিরুল ইসলামের ছেলে দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার চাপাতি এলাকার সুরল ইসলামের ছেলে কলিম উদ্দিন (৪০)।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টায় বর্ষালুপাড়া বিওপির টহলরত সদস্যরা সীমান্তের মেইন পিলার ৩৯৬ এর ৫ নম্বর রেফারেন্স পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল হোসেন (৩৬) এবং কলিম উদ্দিন (৪০) নামে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার হয়।
জানা যায়, উদ্ধার কষ্টি পাথরের অংশসহ জব্দকৃত মালামালের অনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল খ. আখলাকুর রহমান সময় সংবাদকে জানিয়েছেন, আটক দুই ব্যক্তিকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন