প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের সময় ফেটারম্যান হাফপ্যান্ট এবং হুডি পরে পায়ের উপর পা তুলে অংশ নেন। বৈঠক শুরু হওয়ার পর প্রোটোকল নিয়ে আলোচনা চললেও ফেটারম্যান ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। খবর টাইমস অব ইসরায়েলের।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ওই বৈঠকে নেতানিয়াহু ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের একজন সাহসী সমর্থক হিসেবে প্রশংসা করেন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও দুই দেশের বন্ধুত্বের পক্ষে নির্ভীকভাবে কথা বলার জন্য ফেটারম্যান বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছেন।
তিনি আরও বলেন, আপনি সত্যকে নির্ভয়ে তুলে ধরেছেন। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শুধু ইসরায়েল নয়, বিশ্বের স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ফেটারম্যান জবাবে বলেন, সিনেটে দায়িত্ব পালনের সময় ইসরায়েলের পাশে দাঁড়ানো তার জন্য একটি বড় সম্মানের বিষয়। তিনি একাধিকবার ইসরায়েল সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দেশটিকে অলৌকিক রাষ্ট্র বলে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইস্যুতে ডেমোক্র্যাটিক পার্টির অবস্থান তাকে হতাশ করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে অযোগ্য বলে তিনি কটাক্ষ করেন এবং বলেন, তার বক্তব্য অযৌক্তিক। তিনি বলেন, শুধুমাত্র আমি নিজেই দলের মধ্যে এর প্রতিবাদ জানিয়েছিলাম।
ফেটারম্যান আরও বলেন, আমি কংগ্রেসে ডেমোক্র্যাটিক পার্টির বিবেক হয়ে থাকতে চাই। গাজায় হামাসকে ধ্বংস করা, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান এবং ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে পরিচালিত পদক্ষেপগুলোকে তিনি সবসময় ন্যায়সঙ্গত যুদ্ধ হিসেবে দেখেছেন।
তিনি বলেন, অনেকেই ভুলে গেছেন কেন এসব সামরিক পদক্ষেপ প্রয়োজন হয়ে উঠেছিল। ফেটারম্যান তার অবস্থানের জন্য কোনো অনুশোচনা নেই এবং সব পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার কথা জানান।
বৈঠকের শেষে নেতানিয়াহু আবারও ফেটারম্যানের প্রশংসা করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সূত্র : পিএমও ইসরায়েল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন