প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের বাজারে বর্তমানে সোনা বিক্রির ক্ষেত্রে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা দেশে সোনা ও রুপার দাম নির্ধারণ করে, ২৮ জুলাই সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে। পরবর্তীতে কোনো নতুন ঘোষণা না আসা পর্যন্ত এই দামেই সোনা ও রূপার গহনা দেশের বাজারে বিক্রি হতে থাকবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম হচ্ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। একই ভাবে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনাও বিক্রি হচ্ছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায়।
অন্যদিকে, রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৬০৭ টাকা নির্ধারিত হয়েছে। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৭১ টাকায় বিক্রি হচ্ছে এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, এসব দাম আন্তর্জাতিক বাজারের মূল্য এবং দেশীয় পরিস্থিতি কে বিবেচনায় রেখে নির্ধারণ করা হয়েছে। নতুন কোনো মূল্য ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের জুয়েলারি দোকানগুলোতে এই মূল্য কার্যকর থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন