প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া একটি মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফ হোসেন (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাতে, মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর চন্দ্রবান ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মারুফ হোসেন কদমতলী গ্রামের বাসিন্দা মাসুদ রানার ছেলে। তিনি দাউদকান্দি শহীদ নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মারুফ নিজের মোটরসাইকেল চালিয়ে কুমিল্লা থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিলেন। গৌরীপুর চন্দ্রবান ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময়, মোটরসাইকেলটি সড়কের ওপর উল্টে যায় এবং হেলমেট না থাকায় মারুফের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (১৬ নভেম্বর) সকালে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, "হেলমেট না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
ওসি প্রেমদাস রায় আরও জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে মাথায় আঘাত পেয়ে কলেজছাত্রটি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন