প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা “মেহেরপুর”-কে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র নবনির্মিত ১৩২ কেভি সঞ্চালন লাইন এবং ১৩২/৩৩ কেভি জিআইএস গ্রিড উপকেন্দ্র স্থাপনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অর্জনটি সম্ভব হয়েছে।
এর আগে, মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে। দীর্ঘ দূরত্বের বিতরণ ব্যবস্থার কারণে জেলায় প্রায়শই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত বিভিন্ন সমস্যা দেখা দিত।
মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উদ্যোগ গ্রহণ করেছে।
এই উদ্যোগের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ৩.০০ একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া, কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কি.মি. দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইনও তৈরি করা হয়েছে। মেহেরপুর জেলাকে যুক্ত করতে কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশন নির্মাণ করা হয়েছে।
নবনির্মিত সঞ্চালন লাইন এবং গ্রিড উপকেন্দ্র যথাক্রমে গত ২৮ ও ২৯ অক্টোবর সফলভাবে চালু করা হয়। এর ফলে, মেহেরপুর জেলা প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন