প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্প্যানিশ ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনার ঘর হিসেবে পরিচিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বর্তমানে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে চলা সংস্কারকাজের সময় দুর্ঘটনার কবলে এসে প্রাণ হারিয়েছেন এক নির্মাণশ্রমিক। শনিবার এক বিবৃতিতে কাতালান ক্লাবটি এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ঐ শ্রমিকের পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি তারা আন্তরিক সমবেদনা জানাচ্ছে। নিহত শ্রমিকের বয়স ছিল ৫৪ বছর। কাতালান পুলিশের তথ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলমান বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ইউরোপের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে একটি ক্যাম্প ন্যু। এটিকে আরও আধুনিক ও দর্শকবান্ধব করে তুলতে ২০২৩ সালে ব্যাপক সংস্কারকাজ শুরু করে বার্সেলোনা। সংস্কার চলাকালীন সময়ে নিজেদের মাঠের বাইরে খেলতে হলেও পরে সীমিত আসনসংখ্যা নিয়ে স্টেডিয়ামটিতে আবারও ফুটবল ফিরিয়ে আনে ক্লাবটি।
নতুন মৌসুমে বার্সেলোনা তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৩ আগস্ট এলচের বিপক্ষে। আর নিজেদের মাঠে প্রথমবার সমর্থকদের সামনে নামবে ২৭ আগস্ট, প্রতিপক্ষ অ্যাথলেতিক বিলবাও।
সংস্কারকাজ শেষ হলে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা দাঁড়াবে এক লাখ পাঁচ হাজার দর্শকে। এর ফলে ইউরোপের সর্ববৃহৎ ফুটবল স্টেডিয়াম হিসেবে এর অবস্থান আরও সুদৃঢ় হয়ে উঠবে।
তবে নতুন রূপে ফিরে আসার অপেক্ষায় থাকা এই ঐতিহাসিক স্টেডিয়াম বর্তমানে স্মরণ করছে এক শ্রমিকের আত্মত্যাগকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন