প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত নেইমার জুনিয়র এক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। নকআউপ পর্বে জাপানের বিপক্ষে বেঞ্চে বসে দলের জয় উপভোগ করতে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। এজন্য উঠে এসেছে প্রশ্ন, আনচেলত্তি নরওয়ের বিপক্ষে কখন নেইমারকে মাঠে নামাবেন।
সম্প্রতি ফোলহা দে এস. পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে বাঙালি ব্রাজিল কোচ এই প্রশ্নের উত্তর দিয়েছেন।
আনচেলত্তি বলেন, "গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে খেলতে পারে। সে কতক্ষণ খেলতে পারবে, তা কেউ জানে না। খেলার সময়, ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি বুঝব, তাকে দলের প্রয়োজন, তখন আমি তাকে মাঠে নামাব।"
কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পর নেইমার ৯০ মিনিট খেলতে পারবেন কি না, এর উত্তরে আনচেলত্তি বললেন, "হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।"
বেঞ্চে বসে থাকার কারণে নেইমার অখুশি কি না—এটি স্বীকার করেন ইতালিয়ান কোচ। তার ভাষ্য, "সে খুশি নয়, কিন্তু ভালো আচরণ করছে। খুব ভালোভাবে অনুশীলন করছে। সে খুব শ্রদ্ধাশীল, দয়ালু এবং সতীর্থদের কাছে সে প্রিয় একজন। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে, কারণ তার সামর্থ্য আছে এবং সে খুব বিনয়ী।"
দিনি অরও বলেন, "আমি তার সঙ্গে খুব খুশি। আর অবশ্যই সে খেলতে চায়, যেমনটা সবসময় চেয়েছে। সে কখনো বলবে না যে ‘আমি খেলতে চাই।’ কিন্তু এটা পরিষ্কার। এবং ইতিবাচক। একজন খেলোয়াড় কখনো বেঞ্চে বসে থেকে খুশি হতে পারে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন