প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি গরু ও একটি স্টিলের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাঙালভিটা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা ২৮টি ভারতীয় মাঝারি আকারের গরু এবং একটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধারকৃত গরুগুলো আইনানুগ প্রক্রিয়ায় সুনামগঞ্জ কাস্টমস কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন