প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুরা ও মতলব মেঘনা নদীতে নৌ পুলিশের জেলেদের ও মাছ ব্যবসায়ীদের টোকেনের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
মতলব উত্তুরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
নদীতে মাছ ধরার সুযোগ দিতে টোকেন দেখানোর শর্ত রয়েছে, অন্যথায় ৩ থেকে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের বিরুদ্ধে নদীতে মাছ ধরা জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে কাউকে কাউকে টোকেন দেওয়া হয়। রাতের বেলা নদীতে মাছ ধরতে গেলে ওই টোকেন দেখাতে পারলে টাকা দিতে হয় না, আর টোকেন দেখাতে না পারলে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তরের মোহনপুর বাজার ও কালিপুর নদীর ঘাটসংলগ্ন গজারিয়ার কালিপুর অংশে এলাকার মানুষের বড় একটি অংশের জীবিকা নদীকেন্দ্রিক।
মাছ ধরা, মাছের ব্যবসা এবং নদীপথে যাতায়াতের ওপর নির্ভর করেই তাঁদের জীবন সংসার চলে। অভিযোগ রয়েছে, রাতের আধারে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছ থেকে কথিত মাসোয়ারা আদায় করা হয়।
এতে আর্থিক সংকটে পড়ছেন সাধারণ জেলে ও ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা।
ভুক্তভোগী জেলে সাহেব আলী অভিযোগ করে জানান, তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। মাছ ব্যবসায়ী সোহেল জানান, তাঁর কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
অন্যদিকে আলমগির বেপারীর অভিযোগ, তাঁর কাছ থেকে ১১ হাজার টাকা নেওয়ার পাশাপাশি ৫ কেজি চিংড়ি মাছ নেওয়া হয়েছে।
স্থানীয় প্রবাসী মহিউদ্দিন জানান, কিছুদিন আগে তিনি বাড়িতে এসে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির বিরুদ্ধে এসব অভিযোগ জানতে পারেন।
তাঁর দাবি, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা প্রয়োজন।
অভিযোগের সঙ্গে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যের নামও উল্লেখ করেছেন স্থানীয়রা।
তাঁদের মধ্যে রয়েছেন রুহুল আমিন (বিপি নং-৭৫৯৫০৫৬১৫৭), আব্দুল মোতালেব (বিপি নং-৮৮০৭১১৩৬৫২), ফখরুল আনিস এবং মানিক মৃধা (বিপি নং-৭০৮৯০৩৩৩৮৮)।
স্থানীয় জেলে ও এলাকাবাসীর দাবি,
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করা সাধারণ জেলেরা যেন হয়রানি ও অনৈতিক অর্থ আদায়ের স্বীকার না হন, সে জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মানিক মিয়া, বলেন এবং পুলিশ সদস্যরা চাঁদাবাজির সাথে জড়িত না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন