প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এ বছর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ফেনী ও নোয়াখালী রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এই কারণে নিরাপদ পানির সংকট সৃষ্টি হয়েছে।
বন্যা কবলিত এলাকায় নিরাপদ পানির সংকট নিরসনে পানি বিশুদ্ধকরণের কিছু সহজ উপায় জানা প্রয়োজন। নিরাপদ পানির অভাবে দূষিত পানি খাওয়ার কারণে বন্যাকবলিত এলাকার মানুষ দ্রুতই আক্রান্ত হচ্ছেন নানান পানি বাহিত রোগে।
এদিকে শহরের বেশকিছু এলাকায় পানির সরকারি লাইনে সমস্যা থাকার কারণে রয়েছে তীব্র পানির সংকট। অনেক এলাকায় পানির সংকট সত্ত্বেও লাইনে আসছে ময়লা পানি।
এমন সংকটময় পরিস্থিতিতে পানি বাহিত রোগ থেকে নিজেকে সুরক্ষা দিতে এবং নিরাপদ পানি নিশ্চিত করতে আসুন, পানি বিশুদ্ধকরণের সহজ ৩ উপায় সম্পর্কে জানি।
১। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট: পানির জীবাণু ধ্বংস করার জন্য ক্লোরিন বহুল ব্যবহৃত একটি রাসায়নিক। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মাধ্যমে পানি পরিশোধন করা সম্ভব। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ট্যাবলেট দ্বারা পানি শোধন করা যায়।
এজন্য প্রথমে পানি পরিষ্কার সুতি কাপড়ে ছেঁকে নিতে হবে। এরপর ট্যাবলেটের গায়ে লেখা নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত পানিতে ১টি ট্যাবলেট মিশাতে হবে। সাধারণত প্রতি ৩ লিটার পানিতে ১টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়। পানি পানের উপযোগী করতে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পানি আবার ছেঁকে নিতে হবে।
২। ব্লিচিং: যদি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট না পাওয়া যায় তাহলে ১০ লিটার পানিতে ১০ মিলিগ্রাম (১ লিটারের জন্য ১ মিলিগ্রাম) ব্লিচিং গুলিয়ে রাখতে হবে। ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করলেই খাওয়ার উপযুক্ত বিশুদ্ধ পানি পাওয়া যাবে। ব্লিচিং দিয়ে পাওয়া নিরাপদ পানির সমস্যা হলো এ পানিতে ব্লিচিংয়ের একটি গন্ধ থেকেই যায়। এ সমস্যা দূর করতে ঢাকনা খুলে পাত্রে রাখা পানি কাঠি দিয়ে কিছুক্ষণ নাড়া দিতে হবে। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করলে পানিতে থাকা ব্লিচিংয়ের গন্ধ বাতাসে মিশে যাবে।
৩। ফিটকিরি: পানি বিশুদ্ধকরণের আরও একটি সহজ উপায় হলো ফিটকিরি। এক কলসি পানিতে সামান্য পরিমাণ ফিটকিরি মিশিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা অপেক্ষা করলেই দেখা যাবে ফিটকিরি পানিতে থাকা সব ময়লাকে একত্র করে তলানিতে জড়ো করছে। এই অবস্থায় পাত্রটি নাড়াচাড়া না করে আলতোভাবে কাঁধ করে উপরের পানি ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা পাত্রে রাখা উচিত খাওয়ার জন্য। আর তলানিতে থাকা পানি ফেলে দিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন