প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মিনহাজ (১৩) নামের এক কিশোর চালকের মৃত্যু ঘটেছে। আরও জানা গেছে, এ ঘটনায় ট্রলির সহকারী সাইম (১৪) আহত অবস্থায় রয়েছে।
এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার সময় উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায়।
নিহত মিনহাজ উক্ত এলাকার মনসুরের পুত্র। আহত সাইম একই ইউনিয়নের শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির ইয়াসিনের ছেলেও।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যের দিকে মিনহাজ এবং সাইম নয়াহাট বাজার থেকে একটি ট্রলিতে ডেকোরেশনের মালামাল নিয়ে পাশের কাশেম চেয়ারম্যান বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে রওনা দেয়। পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে দুই কিশোরই আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত বলে ঘোষণা করেন। আহত সাইমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য রুমা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ডেকোরেশনের মালামাল নিয়ে বিয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কিশোর চালকের মৃত্যু হয়েছে"।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে"।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন