প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে গাছ উপড়ে পড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত রাস্তাটি যান চলাচলের জন্য বন্ধ হয়ে যায়। এই দুর্যোগের সময় একটি অ্যাম্বুলেন্স ও বৈদ্যুতিক লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ইছাপুরা এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছটি উপড়ে পড়ার বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে এ সম্পর্কে জানা যায়। সংবাদ পাওয়ার পর স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয়। আড়াই ঘণ্টা পর যান চলাচল আবার স্বাভাবিক হয়ে ওঠে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে থাকা একটি বড় গাছ বৈদ্যুতিক লাইন ছিঁড়ে এবং দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে রয়েছে। এ কারণে ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনতার সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছটি কেটে রাস্তা থেকে অপসারণ করেন, ফলে যান চলাচল আবার স্বাভাবিক হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটিও উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, অতিবৃষ্টি এবং বৈরী আবহাওয়া কারণেই গাছটি উপড়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন