প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাব এল-মানদেব একটি সংকীর্ণ জলপথ, যা লোহিত সাগর এবং এডেন উপসাগরকে সংযোগ করে। এই পথের মাধ্যমে সৌদি আরবের তেল রপ্তানি হয় এবং বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জাহাজ চলাচল করে।
হরমুজ প্রণালীতে কয়েক মাস ধরে চলা অচলাবস্থার পর, যদি বাব এল-মানদেবে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, তাহলে এই অঞ্চলের দুটি প্রধান তেল রপ্তানি পথ একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে।
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা বাব এল-মান্দেবের মাধ্যমে বিশ্ব বাণিজ্যকে রুদ্ধ করতে সক্ষম।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর হামলা চালায়। তারা জানায় যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে তারা ইসরাইলের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
এই অভিযানের ফলে প্রধান জাহাজ কোম্পানিগুলোকে বাধ্য হয়ে জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকা এড়িয়ে অন্য পথে পাঠাতে হয়েছে, যা পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে। এছাড়া, জাহাজ চলাচল রক্ষার জন্য মার্কিন ও ব্রিটিশ বিমান হামলা এবং একটি বহুজাতিক নৌ মিশনের সূচনা করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের তেল পথ বন্ধ করে দেয়ার জন্য ইয়েমেনের হুতি আন্দোলনকে সতর্ক করেছে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি শক্তিশালী নতুন হুমকি তৈরি করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সকে তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দুজন ঊর্ধ্বতন ইরানি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের মধ্যে এই ধারণাটি নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের হুতি মিত্রদের কাছে বার্তাটি পৌঁছানো হয়েছে।
সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন