প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা সাধারণত তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে সম্প্রতি তিনি তার ডেটিং জীবন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলেছেন।
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, সানিয়া তার জীবনকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কিনা, সেই প্রশ্নের উত্তরে প্রথমে তিনি নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন, কিন্তু পরবর্তীতে একটি মন্তব্য করেন, যা নেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু করেছে। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি, তিনি তার একমাত্র ছেলে ইজহান নিয়েও কথা বলেছেন।
সম্প্রতি, সানিয়া তার ঘনিষ্ঠ বান্ধবী এবং বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে, অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছে? সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে বরং তাকে বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলের সদস্য হিসেবে দেখেন এবং তার সঙ্গে ছেলেদের মতোই আচরণ করেন।
আড্ডার সময় ফারাহ খান জানান, তার পুরুষ বন্ধুরা মাঝে মাঝে ফোন করে জানতে চান সানিয়া সত্যিই সিঙ্গেল কিনা। সানিয়া স্পষ্টভাবে জানান, তিনি বাস্তবে সিঙ্গেল। তবে কথোপকথন এখানেই শেষ হয়নি। অঙ্গদ আবার প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?
ফারাহ মজা করে বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন! প্রথমে বান্ধবী ফারাহর কথায় সায় দেন সানিয়া। পরে হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই, আবার থাকতে পারে! এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে ওঠে, যদিও পরে তিনি স্পষ্ট করেন যে এটি নিছক মজা ছিল এবং তিনি এখনও সিঙ্গেলই রয়েছেন।
সানিয়া মির্জা এবং ফারাহ খানের মধ্যে গভীর বন্ধুত্বের কথা সবারই জানা। বিভিন্ন সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় তারা একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সানিয়া একবার বলেছিলেন, জীবনের কঠিন সময়ে ফারাহ তার পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি সানিয়ার পডকাস্টেও ফারাহ অতিথি হিসেবে এসেছিলেন, যেখানে তাদের বন্ধুত্বের গভীরতা স্পষ্ট হয়ে ওঠে।
উল্লেখ্য, সানিয়া ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে করেন। হায়দরাবাদে বিয়ের পর তারা দুবাইয়ে সুখের সংসার গড়ে তোলেন এবং ২০১৮ সালে তাদের ছেলে ইজহান মির্জা মালিক জন্মগ্রহণ করে। কিন্তু প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর, ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে, ২০২৪ সালে শোয়েব পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন।
বিচ্ছেদের পর, সানিয়া বর্তমানে তার ছেলে ইজহানকে নিয়েই জীবন কাটাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, তার ছেলে ইজহানও টেনিস খেলে। যদিও মায়ের মতো টেনিসের প্রতি ছেলের বিশেষ আগ্রহ নেই, তবে সামগ্রিকভাবে খেলাধুলোর প্রতি ইজহানের ঝোঁক রয়েছে, বলছেন গর্বিত মা।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন