প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চার লেনের কাজের সময় গ্যাস লাইনের প্রধান পাইপ ফেটে যাওয়ার কারণে উত্তরবঙ্গগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিং করতে গিয়ে এই পাইপ ফেটে যায়।
টাঙ্গাইল ট্র্যাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুন জানান, বিকেলে এলেঙ্গা বাসস্ট্যান্ডে আন্ডারপাসের পাইলিংয়ের কাজের সময় উল্লেখযোগ্য শব্দে গ্যাসের মেইন পাইপ ফেটে যায়। এরপর পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে উত্তরবঙ্গগামী যান চলাচল ধীরগতি হয়ে যায়। ঘটনাস্থলের কাছাকাছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন