প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুর জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ বেহাল সড়কে জনদুর্ভোগ লাঘবে ৩০০ মিটার রাস্তা মেরামত করেছে ৩৫ বিজিবি।
সোমবার (১০ আগস্ট) সকালে পৌর শহরের চন্দ্রাঘন্টি এলাকা থেকে আবদুল হাকিম স্টেডিয়াম পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হয়েছে।
জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ ও খানাখন্দের কারণে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চরমভাবে বিপাকের মুখোমুখি হন। ফলে, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগের কথা চিন্তা করে স্থানীয়দের সমন্বয়ে রাস্তাটি সংস্কারের কার্যক্রম শুরু করেন জামালপুর ৩৫ বিজিবি।
রাস্তার সংস্কার কাজের নেতৃত্ব দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান। এসময় বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, বিজিবির অন্যান্য কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। রাস্তাটি সংস্কারের পর রিকশাচালক, অটোরিকশা চালক, পথচারীরা বিজিবির এই জনহিতকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, "এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে কিন্তু রাস্তাটিতে জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে বেহালদশার সৃষ্টি হয়। জনস্বার্থে বিজিবি স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন