প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ফ্ল্যাটে এক নারী হত্যার ক্লু-লেস মামলার রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ নির্মাণশ্রমিক ফারুক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করার পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিসহ বিভিন্ন চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে।
পুলিশ জানাচ্ছে, গত ১১ জুলাই যাত্রাবাড়ী থানার দনিয়া রসুলপুর নগর ভবনসংলগ্ন একটি বহুতল ভবনের ফ্ল্যাটে শাহিদা আক্তার নামে এক নারীকে খুন করা হয়। এই সময় দুর্বৃত্তরা বাসায় থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার পর নিহতের মেয়ে পারভীন আক্তার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানাচ্ছে, মামলাটির তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নির্মাণশ্রমিক ফারুককে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি দেখানো স্থানে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক হাতলবিশিষ্ট কাঁচি উদ্ধার হয়েছে। এছাড়া, একটি জোড়া ইমিটেশনের বালা, তিনটি গলার হার, এক জোড়ার পায়ের নূপুর এবং কিছু বিদেশি কাগুজে ও ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পারে, ফারুক নিহতের পরিবারের পাশের ফ্ল্যাটে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে তিনি বাসার পরিবেশ ও পরিবারের সদস্যদের চলাফেরা সম্পর্কে সম্পর্কে অবগত ছিলেন। ঘটনার দিন সে সুযোগ বুঝে বাসায় প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে শাহিদা আক্তারকে হত্যা করে। পরে আলমারিতে থাকা স্বর্ণালংকার, ইমিটেশন গহনা ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কাউকে জড়িয়ে আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন