প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মিছিলের প্রস্তুতি চলাকালীন বিষয়টি নজরে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেল বেলায় উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করার কার্যক্রম শুরু হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্র দ্বারা জানা গেছে, সোমবার বিকেলে এশিয়ান হাইওয়ে সড়কে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি মিছিলের আয়োজনের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীদের। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত ১২ জনের মধ্যে রয়েছে- রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া এবং যোবায়ের হোসেন। তারা সকলেই নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, নরসিংদী জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এইচ,এম জসিমউদ্দিন বলেন, "মিছিলের প্রস্তুতি চলাকালীন স্থানীয়দের সহায়তায় ১২ জন ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন