প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে পূর্বশত্রুতার কারণে জহিরুল শিকদার (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত জহিরুল উপজেলার ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। এ ঘটনার জন্য আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। মামলার দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সিন্টুশিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদারদের মধ্যে জমিসংক্রান্ত একটি বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বুধবার সকাল ১১টায় উভয় পক্ষের মাঝে সংঘর্ষে ঘটে। পরে, বুধবার রাতে জহিরুলকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মনি বেগম বাদী হয়ে সেন্টুশিকদারকে এক নম্বর আসামি করে সাথে চারজনের নাম উল্লেখপূর্বক থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, ‘আমার ভাইকে আসামিরা রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার ওপরে ফেলে রেখে যায়। ওই দিন সকালে ঝামেলা হয়েছিল, তা স্থানীয়রা মীমাংসা করে দেন।
কিন্তু রাতে তারা আমার ভাইকে হত্যা করেছে।’ নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বলেন, ‘আমার স্বামীকে একই এলাকার সেন্টুশিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার এবং জুয়েল শিকদার রাতের অন্ধকারে ডেকে নিয়ে হত্যা করে। আমি এই হত্যাকারীদের বিচার চাই। আমার স্বামীর কি অপরাধ ছিল? কেন তাকে হত্যা করা হলো?’ আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানান, ‘নিহত জহিরুলের স্ত্রী মনি বেগম বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলার এজাহারভুক্ত ছোট বাসাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৫৮) গ্রেপ্তার হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন