প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের নারী কাবাডি দল নেপালকে পাত্তাই দিল না পাঁচ ম্যাচের টিস্ট সিরিজের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে নেপালকে ৩৪-২২ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
এবার সিরিজে টিকে থাকার জন্য বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই মরিয়া হয়ে নামে নেপাল। ম্যাচের প্রথমার্ধে তারা আক্রমণাত্মক খেলা উপহার দিয়ে ৮-৪ পয়েন্টে এগিয়েও গিয়েছিল। তবে স্বাগতিক মেয়েরা দমে যায়নি। দারুণ কিছু বোনাস পয়েন্ট আদায় করে দ্রুত তাদের ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। এরপর তারা ট্যাকল ও রেইডে মুন্সিয়ানা দেখিয়ে লিড নিতে সক্ষম হয় এবং ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে।
বিরতির পর নেপাল ম্যাচে ফেরার চেষ্টা চালালেও, বাংলাদেশের কৌশলগত খেলার সামনে তাদের বেশিক্ষণ টিকতে পারেনি। খেলার এক পর্যায়ে নেপালের এক খেলোয়াড়কে ‘সুপার ট্যাকল’ করে ২ পয়েন্ট তুলে নিয়ে বাংলাদেশ, যে কারণে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২১-১৫ পয়েন্টে। এরপর মেবি চাকমার দুর্দান্ত একটি ‘সুপার রেইড’ থেকে আসে আরও ৩ পয়েন্ট।
এর পরে সফরকারী নেপালকে ‘অলআউট’ করে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বাংলাদেশ। শেষে নির্ধারিত সময় শেষে ৩৪-২২ পয়নটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস। খেলা শেষে পুরস্কার তুলে দেন কাবাডি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুগ্ম সম্পাদক নাসির আহমেদ সাজু এবং ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি বিমল ঘোষ ভুলু।
আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে, যা এখন কেবলই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন