প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামে ১৫ ফুট উচ্চতার গাঁজাগাছসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক কারবারি স্থানীয় দুই যুবককে কামড়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টা করেন, কিন্তু শেষে তিনি ব্যর্থ হন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
আটক হওয়া ব্যক্তি মনজু আলম (৫৫) ওই এলাকার মৃত নজির উদ্দিনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চর খলিশাকুড়ি এলাকায় এক মাদকবিরোধী যৌথ অভিযান শুরু করে পুলিশ ও বিজিবি। এই অভিযানের সময় মনজুর মালিকানাধীন ১৫ ফুট উচ্চতার একটি গাঁজাগাছও জব্দ করা হয়। পরে যখন তিনি পালানোর চেষ্টা করেন, তখন স্থানীয় রাতুল (২১) ও পারভেজ (২২) নামের দুই যুবক তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই কারবারি দুই যুবকের হাত কামড়ে রক্তাক্ত করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ ও বিজিবির সহায়তায় তাকে আটক করতে সক্ষম হন।
এই অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরিদুল ইসলাম খান।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
তিনি আরও বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন