প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৫) নামে একজন চা দোকানিকে দুর্বৃত্তরা কুপিয়ে এবং গলা কেটে হত্যা করেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে, গোয়লন্দ পৌর জামতলা এলাকার নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়া এলাকার খালেক শেখের ছেলে এবং তিনি দৌলতদিয়া ঘাট পতিতালয় এলাকায় চায়ের দোকান পরিচালনা করতেন।
নিহতের ভাই বারেক শেখ জানিয়েছেন, তারা ভাইবোন মিলে দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান চালাতেন এবং কখনও একজন দায়িত্বে থাকতেন, কখনও অন্যজন। শুক্রবার ফারুকের দোকানের দায়িত্ব শেষ হওয়ার পর শনিবার দুপুরে তিনি বাড়িতে খাবার নিয়ে আসেন। কিন্তু ঘরে ঢুকে তার ভাইকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বারেক চিৎকার দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের বাবা খালেক শেখ জানিয়েছেন, তার ছেলের মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হত্যাকারিদের ফাঁসির দাবি করেছেন।
স্থানীয় হোটেল ব্যবসায়ী জীবন শেখ জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকানে নাশতা গ্রহণ করেন। এরপর বাড়ির উদ্দেশে চলে যান এবং পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে সিআইডির একটি দল আসছে এবং তদন্তের পর হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত রয়েছে তা জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন