প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় ৫ হাজারের বেশি মানুষের বসবাস রয়েছে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এ এলাকায় কোন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের জন্য নির্দিষ্ট কোন জায়গা ছিল না। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি ঈদগাহ মাঠ এবং জানাজার নামাজের তারকার জায়গা। এই প্রত্যাশা পূরণে এগিয়ে এসেছেন তারাব পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন ভুইয়া এবং যুবদল নেতা মামুন ভুইয়া।
অবশেষে শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় এলাকাবাসী নতুন ঈদগাহ মাঠ ও জানাজার নামাজের স্থানের শুভ উদ্বোধন করেন।
শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সর্বস্তরের গ্রামবাসীর উপস্থিতিতে ধর্মীয় আবহে এই নামাজের স্থানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এলাকার ধর্মপ্রাণ মানুষের সামাজিক মেলবন্ধন এবং ধর্মীয় প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এতদিন উপযুক্ত স্থান না থাকায় সামাজিক কোন জানাজা কিংবা ঈদের নামাজে গ্রামবাসীকে বিভিন্ন মসজিদে যেতে হয়েছিল। এই নতুন ময়দান উদ্বোধনের ফলে যাত্রামুরা এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং এই ঈদগাহ ও জানাজার মাঠ তৈরিতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন, তাদের সবার জন্য সমৃদ্ধি কামনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন