প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত এবং তার পরিবারের বিরুদ্ধে কুসংস্কার চর্চা ও গৃহনির্যাতনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন যে, তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয়েছে, তান্ত্রিক আচার পালন করতে বাধ্য করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন উল্লেখ করে, থানে জেলার এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিনায় রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। মামলার এজাহারে ফিরোজ এবং কাজি নামের কথিত দুই তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
গিরিজা রাউত তার অভিযোগে বলেন, বিয়ের পর গত সাত বছরের মধ্যে তিনি নিয়মিত মানসিক, সামাজিক এবং আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। তার দাবি, স্বামীর কথিত বন্ধ্যত্বজনিত সমস্যা সমাধানের নাম করে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো। একপর্যায়ে তাকে জোরপূর্বক গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে তার মাথা থেকে চুলও ছিঁড়ে নেওয়া হয়।
গিরিজা সাংবাদিকদের কাছে জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বিরুদ্ধে এতদিন অভিযোগ করার সাহস তিনি পাননি। পরিবারের প্রধান হিসেবে শ্বশুর বিনায়ক রাউত কখনো তার পক্ষে অবস্থান নেননি বলেও তিনি অভিযোগ করেছেন।
গিরিজা আরো আবেগঘন কণ্ঠে দাবি করেন, বিয়ের পর উটির হানিমুনে তাকে স্বামী শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে কথাবার্তা হলে তাকে অপমানিত ও দূরে সরিয়ে দেওয়া হত। তার স্বামীও বলেছিলেন, ভারতের বাইরে কোনো দেশ গেলে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সম্ভব হতে পারে।
এছাড়া, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে অপমান, নিয়মিত মানসিক চাপ সৃষ্টি এবং মারধরের অভিযোগও গিরিজা করেছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময়ও তিনি একই ধরনের আচরণের শিকার হন। ওই সময় তান্ত্রিকদের বরাত দিয়ে বলা হয়েছিল, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে স্বামীর মৃত্যু হতে পারে।
পুত্রবধূ গিরিজার অভিযোগে শুধু স্বামী নয়, শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহ-নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন