প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির বলেছেন, জুলাই চেতনা সবচেয়ে বেশি বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের নিজেদের অন্তরে ধারণ করে।
তিনি মন্তব্য করেন, কেউ যদি জুলাই চেতনা বিক্রি করতে চান, এবং বিক্রি করে যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তবে তার পরিণতি ভালো হবে না। জনগণ এমন চেতনা ব্যবসায়ীদের পক্ষে থাকবে না।
আজ রোববার সন্ধ্যায়, নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উল্লেখযোগ্যভাবে, এই আলোচনা সভাটি ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়।
বর্তমান বিরোধী দল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি সমালোচনা করেন। তিনি বলেছিলেন, আমরা একসাথে আন্দোলন করেছি। বিগত ১৭ বছরের আন্দোলনে জনগণ জানে, আমরাও জানি, আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন। কী করেছেন আপনারা? এরপরও আমরা একসাথে মিলেছি দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। আমরা সেইভাবে এগোতে চাই।
খায়রুল কবির খোকন আরও বলেন, ‘এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, এবং আপনারা বলেন গণভোট, গণরায় বাস্তবায়ন না করি, তাহলে আপনারা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবেন, সেটা সম্ভব নয়। বিএনপি জনগণের ভোট নিয়ে সরকার গঠন করেছে। এই দলের বিরুদ্ধে হিসাব করে কথা বলবেন।’
জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ জলিলসহ নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন