প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত প্রতিবেশী সুমন আহমেদ (২৫) কে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতার করা যুবক মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা হিসেবে পরিচিত। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশের দাবি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।
শিশুটির পরিবার, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে শিশুটি বাড়ির নিকট খেলছিল। সেই সময় সুমন তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর সুমন শিশুটিকে প্রাণনাশের ভয় দেখিয়ে কাউকে না বলার জন্য চাপ দেয়।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। কিছু হয়েছে কি না জিজ্ঞাসা করলেও শিশুটি চুপ ছিল। পরে রাতে শিশুটির জ্বর চলে আসে।
প্রতিবেশী শিশুরা বৃহস্পতিবার দুপুরে তাকে খেলার জন্য ডাকতে এলে সে অসুস্থতার কথা জানায়। একসময়ে অন্য একটি শিশুকে ধর্ষণের বিষয়টি সে বলার সাহস পায়। ওই প্রতিবেশী শিশু অন্য কয়েকজনকে বিষয়টি জানালে, এক পর্যায়ে বিষয়টি শিশুটির মায়ের কাছে পৌঁছায়। তখন মেয়েকে জিজ্ঞাসা করায় সে ঘটনা বিস্তারিত ভাবে জানায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সুমনকে আটক করে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে সুমনকে নিজেদের হেফাজতে নেয়।
শিশুটির মা ওই ঘটনার পর বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ভুক্তভোগী শিশুটিকে জবানবন্দির জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিশুটির মা বলেন, ‘ঘটনার পর থেকে আমার মেয়ের পেটে ব্যথা। সে কিছু খেতে পারে না। কিন্তু সে ভয়ের কারণে আমাদের কিছু জানায়নি। গতকাল আমরা যখন ঘটনাটি জানতে পারলাম, তখন এলাকার লোকজন সুমনকে ধরে পুলিশের কাছে পৌঁছে দেয়। আমার দুই মেয়ের মাঝে এই মেয়ে বড়। আমার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, এর উপযুক্ত বিচার চাই।’
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে লোকলজ্জা ও ভয়ের কারণে শিশুটি ঘটনাটি কাউকে জানায়নি, তবে পরে খেলার ছলে আরেক শিশুকে বিষয়টি জানায়।
ওসি আরও জানান, গ্রেফতার হওয়া আসামি সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগটি স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন