প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকার মূল্যের বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাই সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (৩০ জুলাই) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী থানার নূর আহমদ রোডের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহনের (প্রা.) লিমিটেডের পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ির পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৪৭০ কার্টনে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩ কার্টনে ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২ কার্টনে ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫ কার্টনে ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮ কার্টনে ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দ করা ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। এই মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন