প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকার আজিমপুর এলাকায় এক যুবক বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন। পরে তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজিমপুর বাসস্ট্যান্ডের পার্কিং করা বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
ভিডিওতে দাবি করা হয়েছে, আটক যুবক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে এই তথ্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, বাসে আগুন দিতে গিয়ে স্থানীয়রা ওই যুবককে ধরে উত্তম-মধ্যম দেয়, যার ফলে তার শরীরের কয়েক জায়গায় গুরুতর ইনজুরি হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে আবারও থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন