প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভুঁইঁয়া (৫০) নামে এক ব্যক্তিকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছেন, সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া গজরা এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে দেখা যায়, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার সময় ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে বীজ পাহারা দিতে গিয়েছিল। কিছু সময় পর, খাবার খেতে যাওয়ার সুবাদে ভাই তাকে সেখানে বসিয়ে রেখে চলে যায়। এই সুযোগে আসামি অরুণ ভুঁইয়া ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় এসে তার দাদিকে ঘটনাটি জানায়। সেদিন তার বাবা-মা চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন।
ঘটনাটি ঘটনা জানার পর, ১৪ জুলাই শিশুর বাবা মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেন এবং ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি, তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার সাক্ষ্যগ্রহণ, আসামির অপরাধ স্বীকার করা এবং নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় প্রদান করেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন