প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং লাল থেকে সবুজ হয়ে যাওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার মডার্ণ বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে বেড়িয়ে এই অদ্ভুত বিষয়টি লক্ষ্য করেন। তারা রান্না করা মাংস নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় এবং থানায় হাজির হন।
তথ্য অনুযায়ী, মডার্ণ বেকারির মোট ২৫ জন কর্মচারী বুধবার পিকনিকের আয়োজন করার পরিকল্পনা করেন। এজন্য তারা সকালে পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকানে গিয়ে মাংস ক্রয় করেন। ব্যবসায়ী ইসমাইল জানান, ওইদিন জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেলেও তার দোকানের ফ্রিজে ভালো মাংস সংরক্ষিত রয়েছে। প্রয়োজন পড়লে সেখান থেকে মাংস দেওয়া যাবে। পরে সকাল আনুমানিক ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি মাংস কিনে নিয়ে যান। এরপর তারা পিকনিকের জন্য বাজার-সদায় করে যথারীতি কড়াইতে মাংস রান্না শুরু করেন।
তবে, রান্নার প্রায় অর্ধেক সময় পরে কর্মচারীরা লক্ষ্য করেন, মাংসের স্বাভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেছে। বিষয়টি দেখে তারা মাংসসহ কড়াইটি নিয়ে প্রথমে মাংস বিক্রেতা ইসমাইলের দোকানে যান এবং পরে বিষয়টি ইউএনওকে জানিয়ে রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় হাজির হন।
এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। তবে রান্নার সময় মাংসের রং কেন সবুজ হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ সন্দেহ করছেন, মাংসে সম্ভবত কোনো রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো পরীক্ষাগারভিত্তিক প্রমাণ মেলেনি।
মাংস বিক্রেতা ইসমাইল বলেন, "আমি ভালো মাংসই বিক্রি করেছি। মাংসে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা হয়তো রান্নার সময় অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেছেন। আমার দোকান থেকে আরও অনেকেই মাংস কিনে নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।"
অবশেষে, ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মাংসের নমুনা পরীক্ষা করা প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে মাংসের রং পরিবর্তনের প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন