প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাবনার বেড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর হলুদ ক্ষেতে পুলিশ সুপ্রভাত মদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মদক সত্য চন্দ্র মদকের পুত্র। তিনি কাশীনাথপুরের দাদাভাই খবার হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে সুপ্রভাত কাউকে কিছু না বলে বের হয়ে যান। এরপর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা। অভিযোগ পাওয়ার পর আমিনপুর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করার চেষ্টা শুরু করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু অবস্থায় পাওয়া যায়, কিন্তু একাধিকবার ফোন করার পরও তিনি কল ধরেননি। পরে তার নম্বর থেকে আবারও ফোন এলেও অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদ ক্ষেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সুপ্রভাতের মৃত্যু কিভাবে হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন