প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরের শিবচরের বিয়ের দাওয়াতে যাওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শুক্রবার (৩ জুলাই) দিনের বেলায় শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের ঝিনাইরগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীর মতে, দুপুরে শিবচরের মাদবরকান্দি থেকে কাদিরপুর গ্রামের আত্মীয়ের বাড়ির এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইকযোগে যাচ্ছিল ৯ বছরের শিশু আয়েশা ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। মাঝপথে ঝিনাইরগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আয়েশা এবং তার চাচি রিমি আক্তার মারা যান। এই ঘটনার কারণে আহত হয়েছেন আরো চারজন।
আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেছেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন