প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকূপায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাতে বঞ্চিত প্রার্থীদের পক্ষে লিমন হোসেন নামের একজন আবেদনকারী শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, প্রকাশিত চূড়ান্ত তালিকায় মেধা ও যোগ্যতার চরম অবমূল্যায়ন করা হয়েছে। প্রকাশ করা হয়নি কোনো প্রকার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার নম্বর এবং সম্পূর্ণ অস্বচ্ছ ও পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রকৃত যোগ্য, অভিজ্ঞ এবং বেকার যুবকদের বাদ দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা ও রাজনৈতিক প্রভাবের মাধ্যমে অযোগ্যদের নির্বাচিত করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
বঞ্চিত প্রার্থীরা জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। তারা দুর্নীতির সঠিক তদন্ত করে অবিলম্বে এ বিতর্কিত তালিকা বাতিল করার এবং পুনরায় মেধার ভিত্তিতে মূল্যায়নের জোর দাবি জানান।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন