প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় চাঁদাবাজির অভিযোগে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার(৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন করেন।
এতে নেতৃত্ব দেন সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানি। বিক্ষোভে অংশ নেওয়া মালিক ও শ্রমিকরা অবৈধ চাঁদাবাজি বন্ধ, পরিবহন খাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর একটি চক্র সাইনবোর্ড এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে। তাদের দাবি, সিএনজি অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে। মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ওই চক্রকে প্রতিহত করার চেষ্টা করলেও তারা এখনও বিভিন্নভাবে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মালিক-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।
বক্তারা আরো বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন